কুঁজো পিঠ, কদাকার চেহারা কোয়াসিমোদোর। কেউই তাকে পছন্দ করে না। কিন্তু কুঁজো লোকটার রয়েছে বিশাল এক হৃদয়। জিপসি মেয়ে এসমেরালদাকে ভালোবাসে সে, প্রকাশ করতে পারে না। যদি ফিরিয়ে দেয় রূপসী মেয়েটা। নটর ডেম ক্যাথেড্রালের পাদরি ক্লোদ চায় মেয়েটাকে। কিন্তু পাত্তা না পেয়ে তাকে ডাইনি বানিয়ে মেরে ফেলার আয়োজন করে। কী করবে কোয়াসিমোদো?