ওয়াল্ট ডিজনির এক ম্যাজিক টাচ রয়েছে যা অন্য কেউ পুননির্মাণ বা অনুকরণ করতে পারে না। মুভির বিশ্বকে এক জাদুর সাম্রাজ্যে পরিণত করেছে ‘দ্য স্টোরি অব ডিজনি। মুভি থেকে থিম পার্ক পর্যন্ত ডিজনি ব্রাদার্স— সবসময়েই দর্শকদের দিতে চেয়েছেন নতুন কিছু। ওয়াল্ট হলেন একজন বিশিষ্ট উদ্ভাবক। তিনি মােশন পিকচারে অনেক কিছুই নতুনভাবে এনেছেন, প্রথমবারের মত সাউন্ড করা কার্টুন, প্রথম কালার কার্টুন, অ্যানিমিটেড ফিচার ফিল্ম ইত্যাদি। দি ওয়াল্ট ডিজনি কোম্পানি এখন বিনােদন বিশ্বের প্রতিটি শাখায় জড়িয়ে আছে। এ বই একজন সৃষ্টিশীল লেখকের উদ্ভাবন করা প্রিয় কার্টুন এবং অ্যানিমিটেড চরিত্রের ওপর একটি রােলার কোস্টার রাইড।