নোবেল পুরস্কারজয়ী প্রথম মহিলা কথাশিল্পী সেলমা লাগেলোফ ছিলেন স্কুল শিক্ষিকা। তার জন্ম সুইডেনের মারবাকায়, ১৮৫৮'র ২০ নভেম্বর। কৈশোরেই লেখিকা পঙ্গু হয়ে যান দূরারোগ্য ব্যাধিতে। সম্ভবত একারসেই শিশু-কিশোরদের প্রতি তার ভালোবাস ছিল প্রবল। নিল্সের অ্যাডভেঞ্চারে এই অমৌয়াসার তীব্র উত্থান সাধারণ চোখেই পেষ্ট ধরা পড়ে। পৃথিবীর প্রায় সব ভাষাতেই নিল্স অনূদিত হয়েছে। লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে গত একশো বছর ধরে; তবুও এর আবেদন কিছুমাত্র ম্লান হয়নি। ১৯০৯-এ সেলমা নোবেল পুরস্কারে ভূষিত হন।