সদ্য পাশ করা প্রকৌশলী, ডিপ্লোমা অধ্যয়নরত প্রকৌ: ও সুপারভিশনের সাথে জড়িত সকল ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য।
যুগের পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনের তাগিদে পদ্ধতিরও পরিবর্তন হচ্ছে। যেমন এফ.পি.এস পরিবর্তন হয়ে এম.কে.এস পদ্ধতির প্রচলন হচ্ছে৷ কিন্তু আমদের দেশে এখন মিশ্র পদ্ধতিতে কাজ চলছে। উভয় পদ্ধতিতে কাজ করতে প্রকৌশলীদের কিছুটা সমস্যা হচ্ছে। তারই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যা উভয় পদ্ধতিকে সহজীকরণের মাধ্যমে লিখা ” এ গাইড লাইন অব এস্টিমেটিং” বইটি সহায়ক ভূমিকা পালন করবে ।
শিক্ষানবীশ ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের বিগত ২০ বছরের বোর্ড ফাইনালের প্রশ্নের উত্তর সহকারে লিপিবদ্ধ করা হয়েছে। এতে বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য উপকারে আসবে।