তুমি যে কয়েকটা দিন একান্ত আমারই কাছে ছিলে সেও কিছু কম প্রাপ্তি নয়। তাই নিয়েই কয়েকটা বছর আরও বেঁচে থাকা যাবে। বস্তুত যখনই আমি পেছনে তাকাই মনে পড়ে সেই বিগত দিনগুলোর একটি দু'টি কথা অথবা যখন একটি দু'টি ছবি চোখে ভাসে তখন তাকেই আমি পরম সৌভাগ্য মনে করি।
আমার স্নায়ুতন্ত্রীতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সরোদ বাজান। সন্ধ্যা ৭টা। সূর্য দেবতা কিছুক্ষণ আগে পুঁথি পাঠ বন্ধ করে অন্ধকারে চলে গেছে। শ্রীনগর ডাল লেকের পাড়ে দাঁড়িয়ে, আমি আর রঞ্জন।