বইটির প্রথম ফ্ল্যাপ
মুক্তিযুদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধু এক এবং অভিন্ন এক সত্ত্বা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে নির্মম অভিজ্ঞতায় দেখেছেন দেশ বিদেশের অজস্র মানুষ। সেই সব মানুষদের একজন মামুন উর রশীদ। কিশোর মাত্র- ছিলেন ঢাকার মোহাম্মদপুরে বিহারিদের এলাকায়। দেখেছেন বিহারিদের ভয়ংকর নির্যাতন।
এমনকি বিহারিদের দ্বারা লেখক পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পালিয়ে বেড়িয়েছেন নানা জায়গায়। দেখেছেন নিজ দেশে উদ্ভাস্তু মানুষের মিছিল। আবার পেয়েছেন মানুষের মমতাও। সেই সব নিয়েই “এবং একাত্তর”। যদিও একজন কিশোরের স্মৃতি কিন্তু বাঙালির চিরকালের অসামান্য অর্জন।