রম্য লিখতেই আমার ভালো লাগে, আরামবোধ করি। রম্য লেখাটাই যেন আমার কার্টুনিস্ট পেশার সঙ্গে যায়। তাই বইমেলা এলেই একটা অন্তত রম্য বই বের করার জন্য ভেতরটা উশখুশ করে। সারা বছর ধরে বিভিন্ন ইস্যুতে যেসব রম্য টাইপ লেখা লিখেছি সেগুলো ঝেটিয়ে এক জায়গায় করি, কিংবা বলা যায় করার চেষ্টা করি। তবে ইদানীং যেন বিজ্ঞান রম্য একটু বেশি লেখা হচ্ছে। এই ব্যাপারটাও খারাপ না। ঠাট্টার ছলে কিছু গুরু গম্ভীর মজার ইনফরমেশন দেয়া যায়। সেটাই বা মন্দ কী। সবাইকে মহান একুশের শুভেচ্ছা।