ডিম! জিনিসটা আসলে কী? ডিমের বিবর্তন কীভাবে বদলে দিলো প্রাণেরও ইতিহাস? ডিমের খোসার আবির্ভাব জলের বাঁধন থেকে প্রাণীদের কেমন করে মুক্ত করলো? কোনো কোনো প্রাণী কেন অনেক ডিম পাড়ে, অনেকে আবার খুব কম সংখ্যায় ? ডিম আগে না মুরগি আগে, তা কি বিজ্ঞান বলতে পারে? দূষণের ফলে ডিম কি ক্ষতিকর হয়ে উঠবে? ভিন্ন ভিন্ন সমাজ আর সংস্কৃতিতে ডিমকে কীভাবে দেখা হয়েছে? ডিম উৎপাদন কীভাবে আধুনিক সভ্যতার অন্যতম একটা ভিত্তি হিসেবে কাজ করছে? এমনি অনেক প্রশ্নের উত্তর মিলবে এই বইয়ে। ডিম নিয়ে বিজ্ঞানীদের জানা আজও শেষ হয়নি। শুধু পুষ্টির উৎস বলে নয়, প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হলেও কিন্তু ডিমকে নিয়ে আরও অনেক কিছু জানতে হবে। কিশোরদের মাঝে আরও অজস্র কৌতূহল উস্কে দেবে বইটি, বড়রাও পাবেন সমান আনন্দ।
| বইয়ের নাম | এই বইটা ডিম নিয়ে |
| লেখক | ফাহিম খান |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Society & Civilization |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।