প্রতিটা হৃদয়ে আছে একটা না বলা আধুরা গল্প- ব্যর্থতা সব জীবনেই বেশিকম লুকানো আছে অল্প।
বাইরে থেকে সব চেহারাই আনন্দময় মনে হয়-
ভিতরে যাও গভীরতায় দেখবে জীবন জলময়।
কেউ দুঃখের কাহিনি নিয়ে বসে কেউ ব্যর্থতার-
আবার কেউ কেউ বলে বিদীর্ণ হৃদয়ের সমাচার।v বসো কারও পাশে সমব্যাথী হয়ে শোনো তার কথা-
তবেই জানতে পারবে আছে কত ধরনের ব্যর্থতা।
কেউ দুঃখ প্রকাশ করে কেউ অপ্রকাশিত রাখে-
অপ্রকাশিত রেখে নিজে মুখোশের পিছনে থাকে