এমন অস্বস্তি দিন, ডাহুক সন্ধ্যার গান যেন উদ্বাস্তু শহর থেকে দূরের কোনো রাস্তার বাঁকে হারিয়ে যায় সকল ইশ্বরের গান, নামলিপি শহরে স্লোগান নামে, অতিশয় মানুষের ভীড় সকল শরীর দিয়ে যেন আঁকে সুখময় দিন ওখানে ক্ষুধার ভার কাঁধে নিয়ে চলে যায় সুর আমাকে একাকী করে, যেমন তোমাকে ভাগ্যমুখী