ফ্ল্যাস ফিকশন সম্প্রতি বিশ্বসাহিত্যে একটি জনপ্রিয় শাখা। কোথাও কোথাও ফ্ল্যাস ফিকশন ডে পালিত হয়ে আসছে। ফ্ল্যাস ফিকশন লেখে ‘ম্যান অব বুকার’ পুরস্কার পেয়েছেন মার্কিন লেখক লিডিয়া ডেবিস। ডেবিসের গল্পের দৈর্ঘ্য এক লাইন থেকে শুরু করে তিন পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত। ফ্ল্যাস ফিকশন লেখে পুলিৎজার পুরস্কার পেয়েছেন মার্কিন কথাসাহিত্যিকদের কেউ কেউ। এ ধারায় লিখেছেন কাফকা, হেমিংওয়ে, বোর্হেস, আর্থার সি ক্লার্ক, রে ব্রাডবুর, নগিব মাহফুজ, ডোনাল্ড বার্থলেম, কেট সপা, শেখব প্রমুখ। অনেকে এটি লিখেছেন ফ্ল্যাস ফিকশনের একাডেমিক সংজ্ঞা বিবেচনা না করেই। এটি এখন সাহিত্যের একটি স্বতন্ত্র ধারা বা ঘরানা হিসাবে বিবেচিত।
৬ থেকে ১,০০০ শব্দ-পরিসরে সাধারণত ফ্ল্যাশ ফিকশন তথা আকস্মিক বা বিস্ফোরক কল্পকাহিনী এবং অতি ছোট ছোট গল্প লেখা হয়। ২,০০০ পর্যন্ত শব্দের গল্পও এ ধারায় অন্তর্ভুক্ত হতে পারে।
আধুনিক বাংলাসাহিত্যে ফ্ল্যাস ফিকশনের প্রধান লেখক বনফুল(১৮৯৯-১৯৭৯)। সম্প্রতি উত্তরাধুনিক চিন্তা-ভাবনা মাথায় রেখেই চমৎকার ফ্ল্যাস ফিকশন লিখছেন দুই বাংলার অনেক নবীন-প্রবীণ কথাশিল্পী। এ ক্ষেত্রে কথাসাহিত্যিক আবু সাইদ কামাল বিশিষ্টতার স্বাক্ষর রাখছেন।