মাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি আল্লাহর প্রেরিত শেষ রাসূল। আল্লাহর আদেশে তিনি ইসলাম প্রচার শুরু করলেন। আরবের লোকেরা এটা মেনে নিতে পারলো না। প্রথম প্রথম তারা কিছু বলতো না। এক পর্যায়ে বাঁধা দিতে লাগলো।
অবশেষে তারা ক্ষিপ্ত হয়ে উঠলো। এমনি অবস্থাতে রাসূল (সা.) কিন্তু বসে থাকলেন না। গোপনে গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন। যারা ইসলাম কবুল করলো তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার নেমে আসতে লাগলো। বাঁধা আসতে লাগলো।