সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে চৌদ্দ শতাধিক বছরের ইতিহাসে বাংলাসহ বিভিন্ন ভাষায় যে সকল জীবনীগ্রন্থ লেখা হয়েছে, তার সবগুলোই ছিল গদ্যরীতিতে। কিন্তু এই গ্রন্থটি বাংলাভাষা তো বটেই, সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথম গ্রন্থ যেখানে নবীজির জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে লেখা হয়েছে কাব্যরীতিতে; তাই বৈশিষ্ট্যের দিক থেকে বইটির বিশেষত্ব আর নতুনত্ব পাঠকদের চমৎকৃত করবে বলে আশা করা যায়। ভাষার গভীরতায় পাঠকমনে কিছুটা কাঠিন্যের সৃষ্টি হলেও অনুসন্ধিৎসু ও ধৈর্যশীল পাঠকরা বইটির রস বুঝবেন। এ গ্রন্থটি সিরাতের সবিস্তার প্রকাশ নয়, বরং চৌম্বক অংশের ক্ষুদ্র সংগ্রহ। তাই এতে উল্লেখিত ঘটনাবলী যথাযথভাবে অনুধাবন করতে অন্যান্য সিরাহ-গ্রন্থের অধ্যয়ন অপরিহার্য।