নেতা কে বা কী-এ এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এ প্রসঙ্গটি স্পষ্ট করতেই বর্তমান গ্রন্থের অবতারণা। যিনি রাষ্ট্রের নেতৃত্ব দেন তিনি রাষ্ট্রনায়ক, যিনি সমাজের নেত্বত্ব দেন তিনি সামাজিক নেতা, যিনি ব্যবসায়ে নেতৃত্ব দেন তিনি ব্যবসায়িক নেতা, আবার যিনি প্রশাসনিক কর্মকা-ে নেতৃত্ব দেন, তিনি প্রশাসনিক নেতা অর্থাৎ রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রেই নেতার প্রয়োজনীয় উপস্থিতি নির্দেশ করে। তাই নেতা বলতে শুধু রাজনৈতিক নেতাকেই বোঝায় না, বিষয়টি অনেক ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। এ ধরনের নেতা ও নেতৃত্বই মানবসমাজের মূল নিয়ামক হিসেবে কাজ করে থাকে। এবিএম নুরুল হক তাঁর এই গ্রন্থটিতে একজন নেতার প্রকৃতি মূল্যায়ন করতে গিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে এনেছেন। সেইসূত্রে উপস্থিত করেছেন মানবসমাজের বিভিন্ন কালের এবং দেশের নেতা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের দৃষ্টান্তসূচক ঘটনা, যা একদিক থেকে শিক্ষণীয় অবশ্যই। তবে এই গ্রন্থটির পরিশিষ্টগুলো পাঠকদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবে। নেতা ও নেতৃত্বের উপর অসংখ্য বই লেখা হয়েছে, বিশেষ করে ইংরেজি ভাষায়। বাংলা ভাষায়ও দু’চারখানা বই আছে। তাও খুব যুতসই বলে মনে হয় না। একজন নেতার সন্ধানে সেই দিক দিয়ে ঘাটতি মেটাতে পারবে বলে মনে করা যায়। পাঠকসমাজ গ্রন্থটি পড়ে উপকৃত হলে লেখকের শ্রম সার্থক হবে।
| বইয়ের নাম | একজন নেতার সন্ধানে |
| লেখক | এ বি এম নুরুল হক |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 192 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | আত্ম উন্নয়ন ও মোটিভেশন |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।