১৯৭২ থেকে ১৯৭৬ সালের মধ্যে কবি শামসুর রাহমানের নাতিদীর্ঘ গভীর তলদেশস্পর্শী যে একান্ত ভাবনা তা এই গ্রন্থের উজ্জ্বল বিষয়। শেক্সপীয়র-সার্ত-নেরুদা বহির্বিশ্বের সাহিত্য ভুবন থেকে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দ-বুদ্ধদেব সুধীন দত্ত-মানিক বন্দ্যোপাধ্যায়-সহ দুই বাংলার গুরুত্বপূর্ণ অগ্রজ,সমকালীন,ষাট দশকের অনুজ লেখক চলে এসেছেন কবি’র বাক্যের বাগানে। সাহিত্য ছাড়াও দশ দিগন্তে চলচ্চিত্র-নাটক-চারুকলা-সঙ্গীত এবং আয়ুষ্মান শিল্পীদের সম্পর্কে কবির বিশ্লেষণ,তাঁর ব্যক্তিগত ভালোলাগা ঘর-শহর-প্রকৃতি যৌবনের গীতল অংশের স্মৃতির সমন্বয়ে শিল্পসমৃদ্ধ অনুষঙ্গ হয়ে উঠেছে রুচিশীল সংস্কৃতিবান মানুষেরই ভাবনা। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ছয় বছরের সাংস্কৃতিক জগৎ এবং শিল্পের সুকৃতির পরিধি কবির অসামান্য হাতে বাড়ময় হয়ে ওঠে। এমন কি সংসার নিয়তি সামাল দিতে যুগপৎ রুটি ও গোলাপের দাবির প্রসঙ্গও এই গ্রন্থের পৃষ্ঠায় বোধ ও বোধির বিষয়।
| বইয়ের নাম | একান্ত ভাবনা |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012005705 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 215 |
| সংস্করণ | 1st Published, 2017 |
| বিভাগ | Bibidh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।