১৯৮৪ সাল থেকে বাগেরহাট স্বতন্ত্র একটি জেলা। ১৯৭১ সালে বাগেরহাট ছিল খুলনা জেলার একটি মহকুমা। মুক্তিযুদ্ধের সময়ে এই বাগেরহাটের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে কিভাবে সংগঠিত হয়,পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসররা পাকিস্তানের সংহতি রক্ষার নামে কিভাবে বর্বরতা ও নৃশংসতার চরম নজির সৃষ্টি করে,সাধারণ মানুষের জীবন কতটা অনিশ্চিত,দুর্বিষহ ও বিপন্ন হয়ে ওঠে,দেশত্যাগ ও কৃত্রিম পন্থা অবলম্বন করে মানুষ কিভাবে বেঁচে থাকার প্রাণান্ত চেষ্টা করে চলে,সর্বোপরি হানাদার বাহিনীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গ্রামের অত্যন্ত সাধারণ মানুষও কিভাবে দেশপ্রেম ও বীরত্বের চরম পরাকাষ্ঠা দেখায়- গ্রন্থটিতে তা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। একই লক্ষ্যে এর অধ্যায়গুলোতে পর্যায়ক্রমে বর্ণিত হয়েছে বাগেরহাট জেলার সাধারণ পরিচিতি; মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের আঞ্চলিক প্রতিক্রিয়া; পাকবাহিনী ও তাদের সহযোগীদের আক্রমণ,নির্যাতন ও গণহত্যা; মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ,যুদ্ধ ও বিজয় ইত্যাদি প্রসঙ্গ। গ্রন্থের কয়েকটি পরিশিষ্টে বাগেরহাট জেলার প্রায় সকল শহীদ,অধিকাংশ মুক্তিযোদ্ধা ও হানাদার বাহিনীর সহযোগীদের একটি প্রায়-সম্পূর্ণ তালিকা অন্তর্ভুক্ত হয়েছে
| বইয়ের নাম | একাত্তরের বাগেরহাট মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস |
| লেখক | স্বরোচিষ সরকার |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012004197 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 542 |
| সংস্করণ | 1st Edition, 2015 |
| বিভাগ | মুক্তিযুদ্ধকালীন ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।