"একাত্তরের তোতাকাহিনি" বইয়ের ফ্ল্যাপে লিখা
মুক্তিযুদ্ধে পাকিসৈন্যদের বিরুদ্ধে বাঙালিদের সব লড়াই সশস্ত্র ছিলাে না, কিছু ছিলাে বুদ্ধির, কৌশলের। শিশু-কিশােররাও অসাধারণ কিছু কৌশল আর উপস্থিত বুদ্ধির জোরে পাকিসৈন্যদের বিভ্রান্ত করেছিলাে, নাজেহাল করেছিলাে। অনেক ক্ষেত্রে লড়াইয়ের ফলাফলও পাল্টে দিয়েছিল এসব কৌশল। তেমনি কিছু কৌশল ও বুদ্ধি নিয়ে লেখা মুক্তিযুদ্ধের এসব গল্পগুলাে। অন্য স্বাদের, অন্যরকম মজার।