একজন ভ্রমণ বিদ্বেষী আমাকে বলেছিলেন আগাম প্রস্তুতি তো বটেই আজকালকার ভ্রমণে আগের মত রোমাঞ্চ নেই। রোমাঞ্চ বলতে তিনি বুঝিয়ে ছিলেন পথের কষ্ট, উত্তেজনা, বিপদ, অনাহার ইত্যাদিকে। আমি তাকে বদলে যাওয়া পৃথিবীকে বিবেচনায় নিতে বলেছিলাম। বদলে যাওয়া পৃথিবীতে শতাব্দীকাল আগের মত পদব্রজে, ঘোড়া কিংবা খচ্চরে ভ্রমণ কাম্য নয়। মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য যেখানে রয়েছে নানা ধরনের যানবাহন-জল, স্থল, আকাশ সর্বত্র-সেখানে ভ্রমণে রোমাঞ্চ যোগ করতে কে আর হাঁটা পথে অথবা খচ্চরের পিঠের পরিশ্রমকে স্বাগত জানায়। পুরনো কালের ভ্রমণ গল্পে আমরা সরাইয়ে রাত্রিযাপন নিয়ে বিস্তর শুনেছি। বর্তমানে চাইলেও কেউ সে চরিত্রের সরাইখানা আর খুঁজে পাবে না। পথের বিস্তারের সাথে বেড়েছে হোটেল, রেস্টহাউজের সংখ্যা। মুসাফিরের মত রাতের প্রথম প্রহরে পরবাসী হতে কোন গৃহকর্তার অনুগ্রহ প্রার্থনা এক প্রকার বিরলই হয়ে গেছে আমাদের সময়ে। প্রকৃত অর্থে আনন্দ হচ্ছে একটি আপেক্ষিক বিষয়-তা যে যেভাবে নিজের মাঝে সৃষ্টি করতে পারেন। আমার ভালো লাগে সাগরের নীলাভ জল-তার অসীম বিস্তার। তাতে সাঁতার কিংবা পাড়ের