একেলা তুমি আর আমিও — একটি সাইন্স ফিকশন গল্পের বই। অন্তত বছর দু'এক বাচ্চা না নেওয়ার শর্তে রুনা ও মুহিত তাদের প্রেমের ইতি টেনে সংসারে প্রবেশ করে। বছরখানেক পরেই রুনার মন পরিবর্তিত হতে থাকে। এদিকে অ্যাক্সিডেন্টালি কনসিভ করে ফেললে এব্যাপারটা নিয়ে পরবর্তীতে মুহিতের সাথে তার টানাপোড়েণের সৃষ্টি হয়। এক পর্যায়ে রুনা তার ভালোবাসা প্রমাণ করার জন্য বাচ্চাটা নষ্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাচ্চা নষ্টের সময়ে রুনার কষ্ট দেখে তারা দুজনেই দুজনের ভুল বুঝতে পারে। তারা বাচ্চার লাশটা নিতে চায়। তখন রুনা-মুহিত বুঝতে পারে তাদের বাচ্চার লাশটা মিসিং। লাশের সন্ধান করতে গিয়ে তারা একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। একটি অত্যাধুনিক বিজ্ঞান জগতে, যেখানে তারা একটি পরিবর্তিত ব্যবস্থা দেখতে পায়। গল্পের শেষে তারা লাশটা খুঁজে পায়।