বিপ্লবের অপর নাম প্রেম। প্রতিটি বিপ্লবের নেপথ্যে রয়েছে নিগূঢ় মানবপ্রেম। সংগঠিত প্রতিটি বিপ্লব প্রগতিকে আরো তরান্বিত করেছে। তাই সমাজ পরিবর্তনের জন্য বিব অনিবার্য। উৎপাদনের সাথে সরাসরি জড়িত শ্রমজীবী মেহনতি মানুষগুলো সবসময় বঞ্চিতই থেকে যায়। নিজের অধিকার সম্পর্কে তারা অজ্ঞাতই থাকে। মূনাফাখোর শোষক ও শাসকদল তাদেরকে অধিকার সচেতন হতে দেয়না। পুঁজিবাদী ব্যবস্থার ভয়ঙ্কর উলঙ্গ চরিত্র আজ সকলদিক থেকে উন্মোচিত। সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, লুটতরাজ, শোষণ, নির্যাতন, নিপীড়ন বিদ্যমান থাকায় গণমানুষকে এক ভয়ঙ্কর যন্ত্রণাময় আপসকাল পাড়ি দিতে হচ্ছে। এই বইতে প্রকাশিত কবিতাগুলোতে সমাজের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের যাপিত জীবন এবং মুক্তির কথা বলা হয়েছে। প্রেম ও বিপ্লবকে একসাথে তুলে ধরা হয়েছে।
| বইয়ের নাম | এখন আপসকাল |
| লেখক | মোদাচ্ছের হোসেন |
| প্রকাশনী | অনার্য পাবলিকেশন্স |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Poetry |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।