দুই দিনের জন্য সরকারি সফরে গিয়েছিলেন তাঁর স্বামী। বাড়িতে একা ছিলেন তিনি ফলে সময় কাটানোর জন্য লেখাটা লিখেছিলেন।
লেখার সময়ে হয়তো বুঝতেও পারেননি যে তাঁর জীবনের শ্রেষ্ঠতম লেখাটা তিনি লিখে ফেলেছেন ওই সময়ে।
সেটা ১৯০৫ সাল।
যার কথা বলছি, তিনি বেগম রোকেয়া। সরকারি সফর শেষে বাড়িতে ফিরে এসে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেন রোকেয়াকে মজার ছলে জিজ্ঞেস করেছিলেন, 'আমার অবর্তমানে আপনি কী করছিলেন?' এর উত্তরে তিনি স্বামীর হাতে তুলে দিয়েছিলেন ইংরেজি ভাষায় লেখা একটা ক্ষুদ্রাকৃতির পাণ্ডুলিপি।
নাম 'সুলতানা'স ড্রিম