সৎ মানুষ ও সত্য ইতিহাস একটি জাতি ও দেশের ভিত্তি মজবুত করে, সুষ্ঠু ও টেকসই উন্নয়ন তরান্বিত করে। মেজর জিয়াউর রহমান ছিলেন তার উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁর লেখা 'একটি জাতির জন্ম' প্রবন্ধটি দৈনিক বাংলা পত্রিকার ১৯৭২ সালের ২৬ মার্চ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এ ছাড়া এ গ্রন্থে মুক্তিযুদ্ধকালীন মেজর জিয়াউর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণা ও তাঁর রণকৌশলসহ প্রাসঙ্গিক বিষয়াবলি যুক্ত হয়েছে, যা পাঠককে আলোকিত করবে।