পৃথিবীতে প্রতিনিয়ত কত চমকপ্রদ ঘটনাই না ঘটে থাকে। এসব ঘটনা সবসময় যুক্তি দিয়ে বিচার করে দেখা হয় না আমাদের। বিজ্ঞানের যুগে বাস করেও হাজারো কুসংস্কারকে আমরা সযত্নে আঁকড়ে ধরে আছি। আলোর পাশেই রয়েছে অন্ধকার। কেউ বলে না অন্ধকার দূর করার কথা।
পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ। তাঁর আঁকা এক একটি চিত্র আজ বিক্রি হয় কোটি কোটি ডলারে। অথচ জীবদ্দশায় ছবি বিক্রি করে অন্নসংস্থান করতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিতে হয়েছে তাঁকে। হতভাগ্য ভ্যান গঘ।
স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদের ছেলেমেয়েদের জন্য একটি উপযুক্ত শিক্ষা কারিকুলাম তৈরি করতে পারিনি আমরা। আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কতই না পার্থক্য। দেশবিভাগের ফলে নিজ দেশেই অনেকে পরবাসী হয়ে গেছে। তাইতো গিরীন চক্রবর্তী গেয়েছেন-
শিয়ালদহ গোয়ালন্দ আজও আছে ভাই, আমি যাব আমার বাড়ি সোজা রাস্তা নাই।