বোঝা যায় বাঙালির ভাবীরাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কোনো কাঁচা কাজ করেননি, এমন ভাবনা কোনো সাময়িক ঘটনার প্রতিক্রিয়ায় তাঁর মধ্যে সৃষ্টি হয়নি। তিনি ঠাণ্ডা মাথায় দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতার ভিত্তিতে চিন্তাভাবনা করেই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়েছেন। এ পথ যে ঝুঁকিপূর্ণ, পদে পদে এমন সব বিপদ ও প্রতিপক্ষের ফাঁদ থাকবে যা তাঁকে বড়ো রকমের বিপদে ঠেলে দিতে পারে — নির্ঘাত শারীরিক মৃত্যু অথবা দেশদ্রোহিতার কলঙ্ক মাথায় নিয়ে রাজনৈতিক অপমৃত্যুও হতে পারত পরিণতি । তা জেনেই তিনি দেশ ও মানুষের কথা ভেবে সেই বিপজ্জনক পথেই পা বাড়িয়েছিলেন। বঙ্গবন্ধু ঝুঁকি নিলেন, তবে তার জন্য যতটা সম্ভব আঁটঘাট বেঁধে নিয়েছিলেন। তারই ফল হিসেবে আমরা পেয়েছি ছয়দফার মতো একটি অত্যন্ত সুচিন্তিত, সুপরিকল্পিত, দক্ষ কর্মপরিকল্পনার দলিল। এটি যেন ভাবীরাষ্ট্রের ভিত্তি পত্তনের কাজ করেছে। ... পুরো ষাটের দশক জুড়ে ছাত্রদের লাগাতার আন্দোলনের কথাও স্মরণ করতে হবে । তাদের ১১ দফা ছয়দফার পরিপূরক কর্মসূচি হয়ে উঠেছিল এবং বঙ্গবন্ধুও এটিকে গ্রহণ করেছিলেন। সত্তরের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিলেন ছাত্রদের এই দাবিনামা। এই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যে দৃঢ়তায় ষড়যন্ত্র মামলা মোকাবিলা করেছিলেন তাতে বাঙালি জাতি তাঁর মধ্যে এক অনন্যসাধারণ নায়ককে দেখতে পেয়েছিল যাঁর দৃঢ়তা ও অঙ্গীকার, সাহস ও ত্যাগের প্রত্যয় স্পষ্ট করে তুলেছিল ভিন্ন ধাতুতে গড়া এই নেতার সামর্থ্য। মানুষ তাঁর মধ্যে প্রকৃত নেতাকে খুঁজে পেল যিনি তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম।'
| বইয়ের নাম | একুশের প্রবন্ধ ২০২১ |
| লেখক | মুহম্মদ নূরুল হুদা |
| প্রকাশনী | বাংলা একাডেমি |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Bangladesh Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।