বাংলা কবিতা কি এখনও ঔপনিবেশিক হ্যাংওভার আর রবীন্দ্রনাথের ছায়ার নিচেই আটকে থাকবে? তথাকথিত ‘আধুনিক’ কবিতার ভিড়ে মাটির সোঁদা গন্ধ আর প্রকৃত বাঙালির অস্তিত্ব খুঁজে না পাওয়াটা হতাশাজনক। সাখাওয়াত টিপুর ‘এলা হি বরষা’ সেই হতাশা কাটানোর এক বারুদ। সলিমুল্লাহ খানের বিশ্লেষণসহ এই বই গতানুগতিক ছন্দের গজফিতা ছিঁড়ে বাংলা কবিতাকে দাঁড় করিয়েছে তার নিজস্ব, লড়াকু ও জাতীয় স্বরূপে।