হাদীসবিষয়ক প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ন আলোচনা এ সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করা অসম্ভব। এজন্য স্বতন্ত্র রচনার প্রয়োজন । তাই এখানে হাদীস সংগ্রহ ও সংকলনের এক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরারই চেষ্টা করা হয়েছে । এতেই অনুমান করা যাবে যে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও্য়া সালাম এর হাদীসের এ অমুল্য সম্পদ প্রায় এক হাজার বছর যাবৎ কোন কোন পর্যায় অতিক্রম করে আমাদের কাছে এসে পৌছেছে। আরো জানা যাবে যে ,কোন কোন মহান ব্যাক্তিবর্গ জ্ঞান-বিজ্ঞান ও হিদায়াতের এ পবিত্র উৎসকে ভবিষ্যৎ বংশধরদের কাছে সংরক্ষিত আকারে পৌছে দেয়ারজন্য নিজেদের জীবন পর্যন্ত বিপন্ন করে দিয়েছিলেন এবং প্রয়োজন বোধে এ কাজে নিজেদের জীবনবাজি রাখতেও কুন্ঠাবোধ করেননি । নির্ভরযোগ্য তিনটি সুত্রে রাসুলুল্লাহ আলাইহি ও্য়া সাল্লাম এর হাদীসসমুহ আমাদের কাছে পৌঁছেছে । (১) লিপিবদ্ধ আকারে,(২) স্মৃতিতে ধরে রাখার মাধ্যমে ,(৩) পঠন – পাঠদানের মাধ্যমে। হাদীস সংগ্রহ,বিন্যাস ও গ্রন্থাকারে সংকলনের সময় সমষ্টিতে চার যুগ বিভক্ত করা যায় ।
| বইয়ের নাম | এন্তেখাবে হাদীস (১-২) একত্রে |
| লেখক | আল্লামা আব্দুল গাফফার হাসান নদভী |
| প্রকাশনী | ফাহিম বুক ডিপো |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 272 |
| সংস্করণ | 1st Published, 2018 |
| বিভাগ | আল হাদিস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।