কায়েনাতের সামগ্রিক বিষয়ের সবটুকু প্রশংসা সেই রব্বুল ইযযাত ওয়াল জালালের যিনি অতি দয়া করে আমাদেরকে ফোরকান নামক শ্রেষ্ঠ আসমানী কিতাব দান করেছেন। যা কিয়ামত পর্যন্ত ক্রুটিমুক্ত থেকে সত্য আর মিথ্যার মাঝে পরিষ্কারভাবে পার্থক্য করতে থাকবে। মহান প্রভু এই ফোরকান তথা আল কোরআন নাযিল করেছেন শ্রেষ্ঠ নবীর উপরে,শ্রেষ্ঠ ভূখন্ডে,শ্রেষ্ঠ মাসে,শ্রেষ্ঠ রাতে এবং শ্রেষ্ঠ ভাষায়। এই কিতাব সমস্ত মানুষের জন্য সত্যের দিশা আর মুমিনদের জন্য বিশেষ ভাবে শিফা,যারা এর প্রদর্শিত পথে চলবে তাদের সর্ম্পকে এ মহান কিতাবের দানকারী বলেছেন অর্থ্যাৎ তাদের উপর কোন ভয় আসবেনা এবং তারা কোন দুঃখ ও পাবে না। (২নং সূরা আল বাক্কারা,আয়াত-৩৯)