[১ম সাময়িক পরীক্ষা]
কালিমা মুখস্থকরণ : সহীহভাবে কালিমায়ে তয়্যিবাহ অর্থসহ মুখস্থ করানো।
হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ১-১০ পর্যন্ত।
তসবি মুখস্থকরণ : সহীহভাবে ছানা, রুকু ও সেজদার তসবিসমূহ, তাশাহহুদ এবং সালাম দেওয়া-নেওয়া ও মুসাফাহার দোয়াগুলো মুখস্থ করানো।
মাসায়িল মুখস্থকরণ : নূরানী মাসায়িল মুখস্থ করানো (৫ দিকে ফিরিয়া এস্তেঞ্জা করা নিষেধ থেকে তায়াম্মুমে ৩ ফরজ পর্যন্ত)।
[২য় সাময়িক পরীক্ষা]
কালিমা মুখস্থকরণ :
সহীহভাবে কালিমায়ে শাহাদত অর্থসহ মুখস্থ করানো। হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ১১-২০ পর্যন্ত।
তসবি মুখস্থকরণ : সহীহভাবে দরুদ শরিফ ও দোয়ায়ে মাছুরা মুখস্থ করানো।
মাসায়িল মুখস্থকরণ : নূরানী মাসায়িল মুখস্থ করানো (নামাজের বাহিরে এবং ভিতরে ১৩ ফরজ, নামাজের ওয়াজিব ১৪টি, নামাজে সুন্নতে মুয়াক্কাদাহ ১২টি, নামাজ ভঙ্গের কারণ ১৯টি মুখস্থ করানো)।
[বার্ষিক পরীক্ষা]
কালিমা মুখস্থকরণ : সহীহভাবে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল ও কালিমায়ে তওহিদ অর্থসহ মুখস্থ করানো ও পূর্ব পাঠের পুনরালোচনা।
হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ২১-৩০ পর্যন্ত ও পূর্ব পাঠের পুনরালোচনা (১-৩০)। তসবি মুখস্থকরণ : সহীহভাবে দোয়ায়ে কুনুত মুখস্থ করানো ও পূর্ব পাঠের পুনরালোচনা।
মাসায়িল মুখস্থকরণ : ২ রাকাত নামাজে ৬০টি মাসআলাহ এবং ১ম ও ২য় সাময়িকের মাসআলাহসমূহ মুখস্থ করানো। প্রশ্নোত্তর মুখস্থকরণ ৫ম -১২তম পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নোত্তরগুলো মুখস্থ করানো।