[১ম সাময়িক পরীক্ষা] কালিমা মুখস্থকরণ : সহীহভাবে কালিমায়ে তয়্যিবাহ অর্থসহ মুখস্থ করানো। হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ১-৫ পর্যন্ত। নামাজের তসবি মুখস্থকরণ : সহীহভাবে ছানা, রুকু ও সিজদার তসবিহসমূহ এবং সালাম দেওয়া-নেওয়া ও মুসাফাহার দোয়াগুলো মুখস্থ করানো। মাসায়িল মুখস্থকরণ : পাঁচ ওয়াক্ত নামাজের নাম ও নূরানী মাসায়িল মুখস্থ করানো (৫ দিকে ফিরিয়া এস্তেঞ্জা করা নিষেধ থেকে তায়াম্মুমে ৩ ফরজ পর্যন্ত)। [২য় সাময়িক পরীক্ষা] কালিমা মুখস্থকরণ : সহীহভাবে কালিমায়ে শাহাদত অর্থসহ মুখস্থ করানো। হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ৬-১০ পর্যন্ত। নামাজের তসবি মুখস্থকরণ : সহীহভাবে দরুদ শরিফ, তাশাহহুদ ও দোয়ায়ে মাছুরা মুখস্থ করানো। মাসায়িল মুখস্থকরণ : নামাজের বাহিরে এবং ভিতরে ১৩ ফরজ থেকে নামাজ ভঙ্গের কারণ ১৯টি পর্যন্ত মুখস্থ করানো। [বার্ষিক পরীক্ষা] কালিমা মুখস্থকরণ : সহীহভাবে ঈমানে মুজমাল অর্থসহ মুখস্থ করানো ও পূর্ব পাঠের পুনরালোচনা। হাদিস মুখস্থকরণ : সহীহভাবে অর্থসহ হাদিস মুখস্থ করানো ১১-১৫ পর্যন্ত ও পূর্ব পাঠের পুনরালোচনা। নামাজের তসবি মুখস্থকরণ : সহীহভাবে দোয়ায়ে কুনুত মুখস্থ করানো ও পূর্ব পাঠের পুনরালোচনা। মাসায়িল মুখস্থকরণ : দুই রাকাত নামাজে ৬০টি মাসআলাহ এবং ১ম ও ২য় সাময়িকের মাসায়িলসমূহ মুখস্থ করানো।