[১ম সাময়িক পরীক্ষা] দরুদ শরিফ, মাখরাজ : দুরুদে ইব্রাহীমিয়া ও মাখরাজ ১-১৭ পর্যন্ত মুখস্থ করানো। তাজবীদ শিক্ষাদান : (১ম-৪র্থ পাঠ) নূরানী পদ্ধতিতে ২৯ হরফের ৮ ভাগ, হরকত, মুরাক্কাব (সংযুক্ত বর্ণ) পর্যন্ত শিখানো। সূরা মুখস্থ : সূরায়ে ফাতিহা থেকে সূরায়ে ইখলাস পর্যন্ত সহীহভাবে মাশক্বের মাধ্যমে মুখস্থ করানো। হাতের লেখা : প্রতিদিন একটি চা আরবি হাতের লেখা লিখানো শ্রুতলিপির জন্য । [২য় সাময়িক পরীক্ষা] দরুদ শরিফ : দরুদে ইব্রাহীমিয়া মাশক্ব ও মুখস্থ করানো। তাজবীদ শিক্ষাদান : (৫ম-১০ম পাঠ) নূরানী পদ্ধতিতে মাদ, লীন ও মাদ্দে লীন, জজম, ক্বলক্বলাহ, তাশদীদ এবং ওয়াজিব গুন্নাহ পর্যন্ত শিখানো। সূরা মুখস্থ : সহীহভাবে সূরায়ে লাহাব থেকে সূরায়ে কাওছার পর্যন্ত মাশক্বের মাধ্যমে মুখস্থ করানো। বানান শিক্ষাদান : ২নং বানানের মাধ্যমে সহীহভাবে সূরায়ে ফাতিহার বানান শিখানো। হাতের লেখা : প্রতিদিন এক পৃষ্ঠা আরবি হাতে লেখা লিখানো শ্রুতলিপির জন্য। [বার্ষিক পরীক্ষা] দরুদ শরিফ: দরুদে ইব্রাহীমিয়া মাশক্ব ও মুখস্থ করানো। তাজবীদ শিক্ষাদান : (১১তম-১৩তম পাঠ) নূরানী পদ্ধতিতে তানবীন, নূন ছাকিন এবং তানবীন, মীম ছাকিন, আলাহ শব্দ ও বিবিধ পর্যন্ত শিখানো ও পূর্ব পাঠের পুনরালোচনা (১ম-১৩তম পাঠ)। সূরা মুখস্থ : সহীহভাবে সূরায়ে মাউন থেকে সূরায়ে ফীল পর্যন্ত মাশক্বের মাধ্যমে মুখস্থ করানো ও পূর্ব পাঠের পুনরালোচনা (সূরায়ে ফাতিহা-ফীল পর্যন্ত)। বানান শিক্ষাদান : ২নং বানানের মাধ্যমে সহীহভাবে সূরায়ে ফাতিহা-সূরায়ে ফীল পর্যন্ত বানান শিখানো। হাতের লেখা : প্রতিদিন এক পৃষ্ঠা আরবি হাতে লেখা লিখানো শ্রুতলিপির জন্য।