ফ্ল্যাপে লিখা কথা
নিত্যদিনের মতো দরজা খোলাই ছিল সমত রহমানের। মেয়েটা এসেছে। সালাম দিয়েছে।চেয়ার বসেছে এর পর কোনো রকম ভূমিকা-উপক্রমিকা ছাড়াই শুরু করেছে উপসংহারের আবেদন।
স্যার, গত তিনদিন -তিনরাত আমি নির্ঘুম। আমার কাছের মানুষটির ,ভালোবাসার ব্যাক্তিটি আমার পাশে নেই। এই শহরে একসময় যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করতাম, নে-ই যখন নিখোঁজ । আমি তাকে কোথায় খুঁজে বের করবো, তা নয়! সারা দিন শুধু দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। নিজেকে নিয়ে চিন্তা। র্যাব-পুলিশ-প্রসাশনকে আসছে না আমার কাছে! স্যার , আইনের যেমন দায়িত্ব নিখোঁজের খোঁজ করা, তেমন তার পরিবার-স্বজন ,বন্ধু-বান্ধব, তাদের কে বিপদ থেকে রক্ষা করাও তো কর্তব্য।
শোনো অপলা । আমি যদি এসব কম বুঝি। তবে খুব বেশি পুলিশি ঝামেলা হলে, তোমাকে একটা পরামর্শ