বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
লোকে বলে আমি বাউন্ডুলে। যদি এভাবে থাকার নাম বাউন্ডুলে হয়। তবে আমৃত্যু আমি বাউন্ডুলেই থাকব। আর এ বাউন্ডুলেকে তুমি নিতাই তো একদিন শেখালে ভালোবাসা। তবে আজ কোন ঘৃনা বুকে নিয়ে আমায় তুমি রেখেছ দূরে। কেন বল, আমাকে একা করে চলে গেলে। তোমায় খুব মনে পড়ে নিতা। খুব মনে পড়ে। একদিন খুব অবাক করে দিয়ে তুমি কী আবার আমার জীবনে ফিরে আসতে পার না? এমন কি ছিল একটি রাত, যে রাতে আমি কাঁদিনি। এমন কি ছিল একটি সকাল, যে সকালে তোমাকে ভাবিনি। এমন কি ছিল একটি দুপুর, যে দুপুরে তোমায় মনে রাখিনি। এমন কি ছিল একটি বিকেল, যে বিকেলে তোমায় আমি খুঁজিনি।