মৌ জানে এ জগতে মানুষ হলো দাবার গুটি। ভুল চালে পড়লে জীবন শেষ। কেউ জেনে-বুঝে ভুল চালে পড়ে না। অন্য কেউ ভুল চালে ফেলে দেয়। দাবার চাল যেমন ফেরত নেওয়া যায় না, জীবনটাও তেমন। আসলে জীবনটা মস্ত বড় এক ফাঁদ।
মনের গহীনে যে থাকার সে থাকে আর যে চলে যাওয়ার সে চলে যায়। চলে যাওয়ার জন্য হাজারটা কারণ থাকে আর থেকে যাওয়ার জন্য একটা কারণ বা একটা উছিলাই যথেষ্ট।
সত্যিকারের প্রেম কখনও বুঝে-শুনে আসে না। একজন আর একজনের মনে ঢুকলে প্রেমটা হয়। তাই তো মৌয়ের মতো একজন শক্ত আর কঠিন হৃদয়ের মেয়ে অনন্তের মনের কাছে ধরা পড়ে দুর্বল হয়ে পড়েছে। জীবনের লক্ষ্য বা ব্রত সব যেন মাটি করে নতুনভাবে স্বপ্ন বোনে। জানে স্বপ্নটা ধরা এত সোজা নয়। তবুও ক্ষণে ক্ষণে নিজেকে বদলে যেতে দেয়।
| বইয়ের নাম | ফাঁদ |
| লেখক | নিশাত ইসলাম |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।