তোমার প্রতি ভালোবাসা
সরকারি প্রকল্প না
লক্ষ জনম বাসবো ভালো
মিথ্যা প্রেমের গল্প না।
তোমার প্রেমে তোমার নামে
আমার নিত্য উপাসনা
ভাবতে পার চল-চাতুরী
নিছক সবই কল্পনা।
চল-চাতুরী কল্পনা নয়Ñ
একরতি নয় ভুল
তোমার জন্য জীবন বাজি
মরন এলেও কবুল।
আমি তোমার শুদ্ধ প্রেমিক
একশত ভাগ তোমার
তোমার কাছে দিলাম জমা
বিশুদ্ধ প্রেম আমার।