বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার বিসিএস : রেলওয়ে (পরিবহন ও বাণিজ্যিক) ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৭৩ সালে চাকরিতে যোগদান করে ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। চাকরি জীবনের এক পর্যায়ে ১৯৮৮ ও ১৯৮৯ সালে তদানীন্তন সিনিয়র সার্ভিস পুলের সদস্য হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে চাকরি করেছেন। ছাত্রজীবনে বাম ধারার ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী পর্যায়ে রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না থাকলেও ছিলেন রাজনীতি সচেতন। সে সুবাদে চাকরি জীবনে, এমন কি চাকরি থেকে অবসর গ্রহণের পরও বাংলাদেশসহ বৈশ্বিক রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রতি প্রবলভাবে অনিসন্ধিৎসু। চিন্তা চেতনার ধারণ করেন এক উদারনৈতিক বৈষম্যহীন ন্যায়সঙ্গত সমাজের স্বপ্ন। এ গ্রন্থে তথা আত্মজীবনীতে তিনি শৈশব, কৈশোর, শিক্ষা, চাকুরি ও পারিবারিক জীবনের বিবিধ বিষয় তুলে ধরেছে। প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন বিগত সময়ের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক বিষয়াদির বিবিধ অনুষঙ্গ। এটিই তার প্রথম গ্রন্থ।
আশা করি গ্রন্থটি সদাশয় পাঠক সমাজের কাছে সমাদৃত হবে।
| বইয়ের নাম | ফেলে আসা দিন |
| লেখক | সুলতান আহমেদ তালুকদার |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849957690 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | আত্ম-চরিত |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।