ফিজিওথেরাপি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা শরীরের বিভিন্ন সমস্যা, যেমন আঘাত, অসুস্থতা বা অক্ষমতা থেকে মুক্তি পেতে সহায়তা করে। ফিজিওথেরাপি একটি ইংরেজি শব্দ। এখানে ফিজিও মানে হচ্ছে শারীরিক আর থেরাপি অর্থ একধরনের চিকিৎসা পদ্ধতি। যা রোগীর সার্বিক অবস্থার উন্নতি সাধন করে যথোপযুক্ত চলনক্ষমতা ও কর্মদক্ষতা আনে এবং এ অবস্থার ধারাবাহিকতা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকালকার যান্ত্রিক জীবনে মানুষ আক্রান্ত হচ্ছে হাড়, মাংসপেশী, নার্ভ টেনডন, লিগামেন্ট, বাতব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন আঘাতজনিত সমস্যায়। এসকল সমস্যা থেকে পুরোপুরি নিজেকে সুস্থ করতে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা অপরিহার্য।
ফিজিওথেরাপি চিকিৎসা শুরুর আগে একজন ফিজিওথেরাপিস্ট রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ মূল্যায়ন প্রক্রিয়াটি ফিজিওথেরাপিস্টকে একটি কার্যকর চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে। ফিজিওথেরাপি যেহেতু চিকিৎসাবিজ্ঞানের অঙ্গ তাই একজন ফিজিওথেরাপিস্টকে জানতে হয় স্বাস্থ্যবিজ্ঞানের প্রায় সকল বিষয়। আর এ জ্ঞানকে কাজে লাগিয়ে একজন রোগীকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে পুরোপুরি সুস্থ করে তোলেন একজন ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপির মাধ্যমে শরীরের নমনীয়তা বাড়ানো, শক্তি বৃদ্ধি করা, ব্যথা কমানো এবং সঠিক ভঙ্গিমায় চলাফেরা করার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়। প্রয়োজন অনুসারে থেরাপিস্ট বিভিন্ন ধরনের ব্যায়াম, ম্যাসাজ, ম্যানুয়াল থেরাপি, গরম ও ঠাণ্ডা থেরাপি, আল্ট্রাসাউন্ড এবং ইলেকট্রিক্যাল স্টিমুলেশন প্রয়োগ করে থাকেন। এ থেরাপি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন ইনজুরি বা সার্জারির পর রোগীকে দ্রুত সেরে উঠতে সহায়তা করা হয়।
আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ফিজিওথেরাপি বিষয়ক এ বইটি। যার মাধ্যমে মানুষ তার প্রাথমিক চিকিৎসা নিজে নিজেই করতে পারে। বাজারে ফিজিওথেরাপি বিষয়ক নানারকম বইপত্র পাওয়া যায়। যার বেশিরভাগই বিজ্ঞানসম্মত নয় এবং অনভিজ্ঞ ধারণা থেকে বিভিন্নভাবে সংকলিত। একটি সঠিক ফিজিওথেরাপির গ্রন্থ প্রকাশের তাগিদ এবং নানাজনের উৎসাহ থেকেই আমার এ বইয়ের প্রকাশ। বইটি মূলত আমার চিকিৎসা দর্শন, অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে রচিত। এছাড়াও ফিজিওথেরাপির আধুনিক পদ্ধতি, বিভিন্ন ব্যথা ও শারীরিক সমস্যার সমাধান ও সঠিক ব্যায়াম এবং জীবনযাপনের নির্দেশনা এতে তুলে ধরা হয়েছে। বিশেষত মাথা, ঘাড়, কাঁধ, কোমর, হাঁটু এবং গোড়ালি ব্যথার বিষয়ে গভীর বিশ্লেষণ ও করণীয় বিষয়বস্তু এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি শুধুমাত্র ফিজিওথেরাপির শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ফিজিওথেরাপি’ বইটি পাঠকের দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।
প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকার
সেপ্টেম্বর, ২০২৬
| বইয়ের নাম | ফিজিওথেরাপি |
| লেখক | প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকার |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 408 |
| সংস্করণ | ১ম সংস্করণ |
| বিভাগ | Health Guidelines & Advice |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।