লাতিন আমেরিকান ফিল্ম অপার অসঙ্গতি ও নিপীড়িত জীবন হতে উঠে আসা বিপ্লব; অথবা বিপ্লবের সৌন্দর্য। বলতে চাচ্ছি, মায়া-মমতা- প্রেম-কাম-ঘৃণা-খুন-ধর্ষণ ও জাগতিক সকল আচরণের মানবিক যে প্রকাশ ঘটে লাতিন ফিল্মে, তা এককথায় বিপ্লবের নামান্তর। বোধকরি লাতিন আমেরিকান এই বিপ্লব এবং এই বিপ্লবী ফিল্মমেকারদের খুব কাছ থেকে অনুভব করার অন্যতম উপায় হলো তাদের অভিজ্ঞতায় নিজেদের ঝালাই করা। আর ফিল্মমেকারের অভিজ্ঞতা, কৌশল, নির্মাণ, হতাশা ও সাফল্যের সঙ্গে দ্রুত কমিউনিকেট করা সম্ভব তাদের ভাষায় ও ভাষ্যে। এটিই বোধহয় লাতিন ফিল্মের কারিগরদের নিয়ে গড়া এই গ্রন্থের প্রণোদনা।