'ইসরায়েল' নিয়ে বাজারে এত এত বই থাকতে পাঠক এই বইটি কেন পড়বেন? এ ধ্রুপদি প্রশ্নের উত্তর বহুমাত্রিক। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম। এ তিন ধর্মের অনুসারীরাই হজরত ইবরাহিমকে তাদের জাতির পিতা হিসেবে গণ্য করে থাকেন। তাই আধুনিক ইসরায়েল জাতি, রাষ্ট্র, ইহুদিবাদ ও জায়নবাদ ডকট্রিনগুলো বুঝতে হলে তাঁকেই আলোচনার মাইলস্টোন হিসেবে ধরতে হবে। নদীর প্রবাহের মতো আলোচনার স্রোতোধারা নিয়ে যেতে হবে ভাটার দিকে। মুহাম্মদ সা.-এর জন্ম পর্যন্ত। সময়ের এ দীর্ঘ স্রোতে কখনো কখনো সৃষ্টি হয়েছে শক্তিশালী ঢেউয়ের মতো শক্তিধর সাম্রাজ্য। অনিবার্য হয়ে পড়ে সংঘাত। সংঘাতের বিষয়বস্তু ধর্ম, দর্শন ও রাজনীতি। বইটিতে এ তিনটি বিষয়ই সমান্তরাল আলোচিত হয়েছে। বাবুইপাখির বাসার মতো এ আলোচনার বুনন যেমন জটিল, তেমনি বুননশিল্পের সুতাও সীমাবদ্ধ রাখা হয়েছে কোরআন, হাদিস, বাইবেল, ইতিহাস ও দর্শনের গণ্ডিতে। বিভিন্ন প্রেক্ষাপটের ভেতর দিয়ে ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি, বিবর্তন ও ব্যাপকতা তুলে ধরা হয়েছে বইটিতে।
ক্রনোলজিক্যালি হিস্ট্রি ২. No Repetition. ৩. প্রমিত ভাষা ৪. উপন্যাসের আদলে পর্বে ও অঙ্কে বিভক্ত ৫. শেষে গুরুত্বপূর্ণ ঘটনার সালভিত্তিক সংক্ষিপ্ত তালিকা ও ঋদ্ধ রেফারেন্স সংযোজন ৬. পরিশেষে বইটির ভাষা, তথ্য, তত্ত্ব ও মৌলিকতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।