বাংলাদেশ সিভিল সার্ভিসের মেধাবী কর্মকর্তা ও সরকারের সাবেক সচিব, সাদা কাগজের বুকে কালির আঁচড়ে এঁকেছেন, তার জীবনের পাঁচ দশকের কথামালা। সময়টা ১৯৬৫ থেকে ২০১৭।
শুরু করেছেন পদ্মা থেকে যমুনা : স্মৃতির পাতায় প্রথম দুই দশক। শেষ করেছেন শেষ কর্মস্থল দিয়ে, শিরোনাম- বিদায়ঘণ্টা : ভ‚মি আপিল বোর্ডে। মাঝে কত পথ, কত প্রান্তর, কত নদী, পর্বত, মহাসাগর।