ফিরে যাই নিজের ধুলায় আমি বিদ্ধস্ত উপকূল থেকে এসেছি। বৃক্ষশূন্য তীব্র রোদের পাথার থেকে। যেখানে লবণজল নষ্ট করে বীজের জরায়ু সেই অঞ্চল থেকে। কাদাভর্তি গাঙ্গেয় এলাকা থেকে, পরিত্যক্ত কেওয়ার বাগান থেকে, আকস্মিক উধাও অরণ্য থেকে। দুর্যোগের তরঙ্গ-বিলাস মুছে নেয় যেখানে সতত লোকজ সংহতি, প্রণয়ের শেফালিকা, লাঙলের ফলা থেকে উৎসারিত প্রযত্নসমূহ-সেখান থেকে।