ফিতনা' শব্দটি আরবি। এর অর্থ নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অন্তর্ঘাত, চক্রান্ত, বিপর্যয়, পরীক্ষা প্রভৃতি। 'আরবি ভাষায় ফিতনার তনার সামগ্রিক অর্থ পরীক্ষা-নিরীক্ষা। আগুনে পুড়িয়ে সোনার আসল-নকল ও মান যাচাই প্রক্রিয়া বোঝাতে ফিতনা শব্দের ব্যবহার লক্ষ করা যায়। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতেও এরূপ অর্থে শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। 'সেদিন তাদের আগুনে পোড়ানো হবে।"
এ পরীক্ষা আমাদের প্রিয় কোনো কিছু যেমন- অর্থ, সম্পদ, ক্ষমতা, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ দিয়ে হতে পারে। আবার হতে পারে আমাদের অপছন্দনীয় কিছু দিয়ে যেমন অকস্মাৎ বিপদ, গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা, অত্যাচারী শাসক ইত্যাদির মাধ্যমে। ইবনুল আরাবী ফিতনার পরিচয় দিতে গিয়ে বলেন, ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে দুর্যোগ, ফিতনা মানে সম্পদ, ফিতনা মানে সন্তান, ফিতনা মানে কুফর, ফিতনা মানে মতপার্থক্য, ফিতনা মানে
ফিতনার ভয়াবহতা এবং মুসলমানদের করণীয়
নবী করীম-এর ওফাতের সময় থেকে এ পর্যন্ত প্রায় দেড় হাজার বছর অতিক্রান্ত হয়েছে। নবীজিও-এর জীবদ্দশায় দেয়া ভবিষ্যৎবাণীগুলোর পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন আজ আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত খুব বেশি দূরে নয়, অতি সন্নিকটে। নবীজি এর ভবিষ্যৎবাণী অনুযায়ী ক্বিয়ামতের আগে পৃথিবীতে অহরহ ফিতনার আবির্ভাব ঘটবে। বিশেষ করে আলিমদের কাছ থেকে ফিতনা ছড়ানোর কথা হাদিস শরীফে রয়েছে। আর বর্তমানে আমরা সে সময়ে এসে পৌছে গেছি। এখন আমরা চতুর্দিকে ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা শব্দটি আমাদের কাছে বহুল ব্যবহৃত ও পরিচিত হলেও এর সঠিক অর্থ আমরা অনেকেই জানি না। ফিতনা থেকে