“ফন্টে মিয়ার পাল্টা চিঠি” ফ্ল্যাপের লেখা: হাবলু ও ডাবলু দুই ভাই যমজ। তারা দুই ভাই-ই কাস ফাইভে পড়ে। কিন্তু মজার ব্যাপার হলাে তারা দুজন দুই স্কুলে পড়ে। কারণ ডাবলু খুবই ভালাে ছাত্র কিন্তু হাবলু খুব হাবলুস। তাই ডাবলু একটি ভালাে স্কুলে পড়ে। কিন্তু হাবলু ডাবলুর সাথে একই স্কুলে ভর্তির সুযােগ পায়নি। একদিন আরাে মজার ব্যাপার ঘটে গেল। সেদিন সকাল সাতটা বাজে। হাবলু ও ডাবলু দুজনই স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে ও ব্যাগ নিয়ে রেডি। এমন সময় হাবলু হঠাৎ ভ্যা করে কান্না শুরু করল।