'ফরাসি রূপকথা' কিশোরদের উপযোগী বাছাই করা বারোটি ফরাসি গল্পের সঙ্কলন। ফরাসি গাথা, কাহিনী ও রূপকথার মিশ্রণ বর্তমান সঙ্কলনটি। এর মাধ্যমে আমরা প্রাচীন ফ্রান্সের অধিবাসীদের মন-মানসিকতা ও চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হতে পারি।
গল্পের আয়োজন সভ্যতার সেই অতি প্রাচীনকাল থেকেই। যখন মানুষের নিজস্ব ভাষার প্রকাশভঙ্গি ছিল সীমাবদ্ধ, সে সময়ও সে গুহাচিত্রের মাধ্যমে গল্প শুনিয়েছে তার উত্তরসূরিদের। এরপর তার ভাষা হয়েছে প্রকাশক্ষম। আর সে ভাষার অবাধ কল্পনার লাগাম ছেড়ে দিয়ে শুনিয়েছে দৈত্য-দানবের গল্প, জিন- পরীদের কাহিনী, ভূতপ্রেতের গল্প, পশুপাখিদের কথা ইত্যাদি সব গল্প ও কাহিনী। এরপর গল্পে এসেছে মানুষের বীরত্বগাথা, লোকগাথা ইত্যাদি গাথার সমাহার। শেষাবধি সাধারণ জীবনের ভুলত্রুটি, বোকামি, চালাকি ইত্যাদি বিষয় নিয়ে লোককাহিনী। আর এই জগতের বাসিন্দা আমরা সবাই কোনো না কোনো সময় ছিলাম। এবং আরো আশ্চর্যের ব্যাপার এই যে, দেশ ও জাতির ভিন্নতা সত্ত্বেও এসব গল্পের মূল সুর এক ও অভিন্ন। শুধু দেশকাল-ভেদে তার রূপান্তরে যৎসামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। কাজেই বর্তমান সঙ্কলনের মাঝে পরিচিত