আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ হচ্ছে, ফরয বা অন্যান্য সালাতের পরে দুইহাত না তুলেই দুয়াগুলো পড়া। সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা ও গুরুত্ব অবশ্যই থাকা উচিত। অন্যথায় কষ্ট করে করা ইবাদাত, মনের আকুলতা, ব্যাকুলতা ও মিনতিপূর্ণ একনিষ্ঠতাও আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়।
সুন্নাহর প্রতি ভালোবাসা ও সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের ছোট্ট একটি খিদমত ফরয সালাতের পরে পঠিত দুআ ওযিকর পুস্তিকা। আপনার পরিবার, আত্মীয়-স্বজন, নিজ এলাকার মুসল্লীদের মাঝে সুন্নাহর প্রতি ভালোবাসা ও আমল বৃদ্ধি করতে এগিয়ে আসুন আপনিও।