ফুটবল ভালোবাসেন না, এমন কেউ পৃথিবীতে প্রায় নেই বললেই চলে। জীবনে একবার না একবার ফুটবল হয়তো অনেকেই খেলেছেন, আবার বহু মানুষ সে-পথে পা বাড়াননি—ফুটবল খেলার রোমাঞ্চ ছুঁয়ে যায় কিন্তু দুই পক্ষকেই। ফুটবল খেলা দেখতে সবাই আনন্দ পেলেও ফুটবলের ইতিহাস সম্পর্কে বেশির ভাগ মানুষই অবগত নন। বিশ্ব কাঁপানো খেলা ফুটবলের উদ্ভব হলো কী করে? আন্তর্জাতিক ফুটবল আজকের অবস্থায় কীভাবে পৌঁছাল? বাঙালির ফুটবল খেলার শুরু হলো কবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফুটবলের কী ভূমিকা ছিল? আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের গোড়ার আসরগুলো কেমন হয়েছিল? এমনই সব প্রশ্নের উত্তর মিলবে এ বইয়ে।
ফুটবলের ইতিহাসের বহু বিচিত্র দিক নিয়ে এ বই। বিশ্ব কাঁপানো এই খেলার উদ্ভবের আখ্যান, আন্তর্জাতিক ফুটবলের আজকের সুবৃহৎ অবস্থায় পৌঁছানোর বিবরণ, বাঙালির ফুটবল খেলার গোড়ার কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফুটবলের ভূমিকা, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অবস্থান কবে কেমন ছিল তার খতিয়ান—কী নেই এখানে?
| বইয়ের নাম | ফুটবল |
| লেখক | লুৎফর রহমান রিটন |
| প্রকাশনী | কবি প্রকাশনী |
| আইএসবিএন | 9789849957645 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | About Sports |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।