ফুটনোটে জলছাপ প্রবন্ধগ্রন্থে লেখক সুমন সুবহান দেশি-বিদেশি বারোজন কবির জীবন, সাহিত্যকর্ম, সংগ্রাম, প্রেম, বেদনা ও মৃত্যুর বৈচিত্র্যময় অনুষঙ্গকে সাবলীল ভাষায় তুলে ধরেছেন। রাইনের মারিয়া রিলকে থেকে এনহেদুয়ান্না, স্যাফো, জয়দেব, ফেদেরিকো গার্সিয়া লোরকা, হানা সেনেস কিংবা আল খানসা- প্রতিটি অধ্যায়ই পাঠককে নিয়ে যায় ভিন্ন ভিন্ন সময়, সংস্কৃতি ও কাব্যজগতের গভীরে।
তথ্যনির্ভর বিশ্লেষণ, সাহিত্যিক ব্যঞ্জনা এবং সহজবোধ্য উপস্থাপনার সমন্বয়ে বইটি শুধু কবিদের জীবনচরিত নয়, বরং বিশ্বসাহিত্যের এক মনোজ্ঞ ভ্রমণ। কবিতা, ইতিহাস ও সাহিত্য-অন্বেষণে আগ্রহী পাঠকদের জন্য 'ফুটনোটে জলছাপ' নিঃসন্দেহে একটি সংগ্রহযোগ্য প্রবন্ধগ্রন্থ।
সূচি
রাইনের মারিয়া রিলকে: গোলাপের কাঁটার আঘাতে যার মৃত্যু, কবিতার মতো!
এনহেদুয়ান্না: প্রথম কবি
স্যাফো, দ্য টেন্থ মিউজ
কবি জয়দেব এবং পদ্মাবতী গীতগোবিন্দ'র আলোকে দেবতার মানবায়ন
একজন বোহেমিয়ান কবির প্রতিচ্ছবি গোলাম সাবদার সিদ্দিকী
কবি সুনীল সাইফুল্লাহ: ইউথেনেশিয়া নাকি আত্মহনন
ব্রাত্যজনের কবি এবং সাধক, কুবির গোঁসাই
'দ্য এপিক অফ গিলগামেশ'- এক দীর্ঘ যাত্রার গল্প
কবির মৃত্যু: ফেদেরিকো গার্সিয়া লোরকা
কবি হানা সেনেস: লোরকার মতো সাহসী, যার মৃত্যু হয়েছিল লোরকার মতো
কবি আল খানসা- যিনি তাঁর কবিতার মতোই বিষণ্ণ সুন্দর
একটি এ্যারাবিয়ান উপকথা এবং রোজা মিউতাবিলে
| বইয়ের নাম | ফুটনোটে জলছাপ |
| লেখক | সুমন সুবহান |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Sahitj O Sahitjik Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।