‘ফ্যাসিবাদের ক্রান্তিকালে‘ গ্রন্থে বিগত ২০২৩ সালের শুরু থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত দেশে প্রবহমান ঘটনার উল্লেখযোগ্য অংশ ছন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একদিকে সরকারের গুম, খুন, অত্যাচার ও নিপীড়ন; অন্যদিকে নিপীড়িত মানুষের আত্মার স্তুতি, বেঁচে থাকার লড়াই, শোষণ মুক্ত করার সংকল্প। কারও দৃষ্টিতে মনে হবে, ফ্যাসিজমের অন্তর্বাস; আবার কারো দৃষ্টিতে রাজাকারী কান্ড। সবই দৃষ্টি ভঙ্গির পার্থক্য।