মহীরুহ অর্থাৎ খুব বড় গাছ নিয়েই শুরু করা যাক। অনেক অনেক বছর আগে যখন গ্রাম-গঞ্জ-শহর কিছুই ছিল না, মানুষ বাস করত বনে-জঙ্গলে তখন বড় বড় গাছের আশেপাশেই থাকত তারা। রোদ-বৃষ্টির আড়াল ছাড়াও বুনো জন্তুজানোয়ার দেখলে গাছে উঠে লুকানো যেত। আজকাল এসবের আর দরকার হয় না। তবে বড় গাছ দেখলে দাঁড়াতে, ভাবতে ভালো লাগে, ইচ্ছে জাগে জিজ্ঞেস করি এখানে কতদিন আছ ভাই, বলো তো কী কী দেখেছ? শোনাও পুরাকালের কিছু কাহিনী, রাজরাজড়ার গল্পসল্প।