সে অনেক দিন আগের কথা। এক শহরে খুব ধনী একজন লোক বাস করত। আর তার পাশেই বাস করত এক গরীব লোক। ধনী লোকের বাসায় গেলে সবাইকে খুব মজার খাদ্য পরিবেশন করা হতো। কিন্তু গরীব লোকটির সেই সামর্থ্য ছিল না। তার পরও সারা শহরের লোক ধনীর বাসায় না যেয়ে গরীব লোকটির বাসায় ভীড় জমাতো। তা দেখে ধনী লোকটি তার বাসায় আরো অধিক মজার খাদ্য পরিবেশন শুরু করল। কিন্তু তাতেও কোনো সুফল হলো না। সবাই আগের মতো গরীব লোকটির বাসায়ই ভীড় জমাতে লাগলো। অবশেষে এর কারণ জানার জন্য ধনী লোকটি গোপনে সাধারণবেশে গরীব লোকটির বাসায় গেল। সে দেখতে পেল, লোকটি সবার সাথে মধুর ব্যবহার এবং মিষ্টি কথা বলছে। সে নিজেও গরীব প্রতিবেশীর ব্যবহারে অভিভূত হলো। এতদিনে সে বুঝতে পারলো, লোক তার বাসায় না এসে কেন প্রতিবেশীর বাসায় জড়ো হয়।