গল্প লিখছি আজ পয়তাল্লিশ বছর হয়ে এলো, প্রথম বছরের মাথাতেই গল্প লেখার ইতি ঘটে যেত যদি না আমার প্রথম গল্পের প্রকাশক একটি দিন এক দুঃখের সন্ধ্যায় আমার কাঁধে স্নেহের হাত না রাখতেন; ব্যক্তিটি প্রয়াত লোহানী, 'অগত্যা' নামে এক অসাধারণ পত্রিকা সম্পাদনা করতেন, তাঁর কাগজে আমার প্রথম গল্পটি ছাপা হয় এবং গল্পটি ষোলোআনা আমার ছিল না-প্রবোধকুমার সান্যালের 'ক্ষয়' নামে একটি গল্পকে অদলবদল করে, চরিত্রগুলোর মুসলমান নাম রেখে তৈরি করেছিলাম লেখাটি। লোহানী পরে সেই হাফচুরি ধরতে পেরেও আমাকে বঞ্চিত করেননি তাঁর সাহচার্য এবং প্রশ্রয় থেকে-ততদিনে আমার দ্বিতীয় গল্প লেখা হয়ে গেছে, একেবারে আমার তৈরি গল্প, কারও কাছে হাত পাতিনি, ডাকাতি করিনি, আপন-কল্পনায় তাকে রচনা করেছি এবং সন্ধ্যায় গল্পটি পড়ে উঠেছি পাকিস্তান সাহিত্য সংসদের পাক্ষিক বৈঠকে, সে বৈঠক হতো পাটুয়াটুপিতে 'সওগাত' প্রেসে, গল্পটির নাম ছিল 'শেষের কবিতার পরের কবিতা এবং বড় আশা ছিল এই এক গল্প আমাকে সাহিতা সংসারে ঘর দেবে, কিন্তু না, আমার কপালে ছিল সীমাহীন দুঃখ-খালেদ চৌধুরী, আনিসুজ্জামান, আব্দুল গণি হাজারী, এবং আতোয়ার রহমান আমাকে যাকে বলে 'ধুয়ে' দিলেন জরুরি রকমে, সভাশেষে তখনকার ঢাকার যাবত প্রতিষ্ঠিত কবি ও লেখকেরা একে অপরের হাত ধরে, গলা ধরে, হাসতে হাসতে নেমে পড়লেন পথে, কেউ আমার দিকে একটিবারও ফিরে দেখলেন না, আমি সজল চোখে দাঁড়িয়ে রইলাম, মৃঢ় এবং একাকী, প্রেসের সমুখে ডালিম গাছটির নিচে। হঠাৎ আমার পিঠে হাত-ফজলে লোহানী, চোখের পানির জন্যে তাঁর মুখখানি ভালো করে দেখতে পেলাম না, কেবল শুনলাম তিনি। বলছেন, ঐ যে ওদের দেখছ, একদিন ওরা থাকবে না, তুমি থাকবে।'
| বইয়ের নাম | গল্পসমগ্র |
| লেখক | সৈয়দ শামসুল হক |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 575 |
| সংস্করণ | ৪র্থ মুদ্রণ |
| বিভাগ | গল্প সমগ্র |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।